সিরাজদিখানে পকেট কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বাসাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড পকেট কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল দশটায় উপজেলার পাথঘাটা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড আ’লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসাইল ইউপি সদস্য ও বাসাইল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারন সম্পাদক টুলু সিকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বাসাইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম কাজী, ২নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ফেরদৌস শেখ, সাকিলসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বলেন বাসাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে পকেট কমিটি করেছে তাই তারা এই কমিটির বিরুদ্ধে নিন্দা জানায় এবং উর্দ্ধতনদের কছে দাবি যানায় নতুন কমিটির জন্য।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর