বুয়েটে ভর্তি পরীক্ষা ঠিক সময়েই, শিক্ষার্থীদের বিরোধীতা

আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে আলোচনার টেবিলে বসে বুয়েট ভিসি অধ্যাপক ডঃ মোঃ সাইফুল ইসলাম । আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী বুয়েট অডিটরিয়মে বিকেল সাড়ে ৫ টায় আনুষ্ঠানিকভাবে সকল দাবি-দাওয়া মেনে নেয়া হয়।

১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষা ঠিক সময়েই হবে বলে জানান ভিসি। তবে এর বিরোধীতা করেছে শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী জানান, এমন পরিস্থিতিতে সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে এই অ-নিরাপদ ক্যাম্পাসে আসতে দিতে পারে না। তারা সকল দাবি নিশ্চিত করার পর পরীক্ষা নেয়ার দাবি তাদের।

এ সময় বুয়েটের সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে দেখা যায়নি।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর