আবরারের পরিবার ও মামলার খরচে সহযোগিতা করবে বুয়েট

আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে আলোচনার টেবিলে বসেন বুয়েট ভিসি অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম । আজ পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী বুয়েট অডিটরিয়মে বিকেল সাড়ে ৫ টায় আনুষ্ঠানিকভাবে আলোচনায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুয়েটের সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও ছাত্রলীগের কোনো নেতা কর্মীকে দেখা যায়নি।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর