ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাত আটক হয়েছে পুলিশের হাতে। শুক্রবার (১১অক্টোবর) ভোর ৪ ঘটিকার সময় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা-নয়াচর গ্রামের ইমারত হোসেনের বাড়ীর উত্তর পাশে স্লুইচ গেইট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো – ১.আঃ রশিদ (২০), পিতা-আমিনুল ইসলাম, জেলা মানিকগঞ্জ, ২.দেলোয়ার (২৭) পিতা বাবুল, ৩. আসাদ (২০), পিতা আমের আলী উভয় সাং বাউখন্ড, ৪. মাসুম (২৪) পিতা মৃত বিল্লাল হোসেন, সাং-যাদবপুর এবং ৫. মিতুল( ২৬), পিতা নায়েব আলী, সাং-আমরাইল, ধামরাই।

এব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এক দল ডাকাত বাস্তা-নয়াচর ইমারত হোসেনের বাড়ীর উত্তর পাশে স্লুইচ গেইট এ ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তাদের নির্দেশে অভিযান চালিয়ে উক্ত ডাকাতদের আটক করি। এসময় তাদের সাথে থাকা আরও ৪/৫ জন পালিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে এসময় ১টি লোহার তৈরি চাপাতি, একটি লোহার তৈরি সাবল, ১টি লোহার তৈরি পাইপ রেঞ্জ, একটি রাম-দা, দুইটি স্টিলের ছুরি ও দুইটি ধারালো কাটার এবং একটি হেকশ ব্লেড জব্দ করা হয় বলেও জানান ধামরাই থানার এই উপ-পরিদর্শক।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আটক ৫ ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের হয়েছে (মামলা নং ১০, তারিখ ১১. ১০.২০১৯ ইং।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর