সরিষাবাড়ীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ২২ বছরের অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের প্রধান সড়কের পাশে একটি ঝোপের মধ্যে ঔই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, চাপারকোনা গ্রামের রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা কিশোরীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর