মেয়েকে হত্যার অনুমতি চেয়ে আদালতে বাবা-মার আবেদন

একমাত্র কন্যাকে হত্যার অনুমতি চেয়ে আদালতে পিটিশন দাখিল করেছেন বাবা-মা। ভারতের অন্ধ্রপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পেশায় দিনমজুর বাওয়াজন ও শাবির মদনপাল্লে দম্পতির একমাত্র সন্তান এক বছরের শিশুটির ডাউন সিনড্রোম রয়েছে। পাশাপাশি তীব্র শ্বাসকষ্টও রয়েছে তার। জন্মের থেকেই সে রয়েছে লাইফ সাপোর্টে।

একমাত্র সন্তানের চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১২ লাখ টাকা খরচ করে ফেলেছেন তার বাবা-মা। দরিদ্র এই দম্পতির পক্ষে আর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

জানা গিয়েছে, বাওয়াজন ও শাবির মদনপাল্লের পরিবার মেয়ের চিকিৎসা করাতে এ পর্যন্ত জমিজমাও বিক্রি করে দিয়েছেন। তবে তাতে শিশুটির শারীরিক কোনও উন্নতি হয়নি। ফলে তারা আর সইতে না পেরে আদালতের কাছে এ আবেদন করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর