রামগঞ্জে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ বাজার স্টুডেন্টস সোসাইটির উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা –২০১৯ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০ ঘটিকায় নাগমুদ বাজার কে আই ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও নাগমুদ বাজার উচ্চ বিদ্যালয়ের ১৬ টি হলরুমে ১ ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় রামগঞ্জ উপজেলার ১৮ টি উচ্চ বিদ্যালয়, ৩০ টি প্রাথমিক বিদ্যালয় ও ০৫ টি মাদ্রাসার প্রায় ৯০০ পরীক্ষার্থী অংশ নেয়। মোট ৮০ নাম্বারের ৮০ টি নৈর্ব্যক্তিক পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা যাচাই ও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার ১২ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

নাগমুদ বাজার স্টুডেন্টস সোসাইটির সভাপতি ফজলে এলাহী রিয়াদ জানান, সামাজিক সংগঠনের অংশ হিসেবে প্রতিবচরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা তালিকা মুল্যায়ন ও সাধারণ বৃত্তি পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।আমরা আশা রাখছি সবাই খুব ভালো ফলাফল করবে। এবং মেধা তালিকা অনুযায়ী পুরষ্কার প্রদান করা হবে।সকলের জন্যই পুরষ্কারের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার কথা রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর