আবরার হত্যার বিচারের দাবি করে বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের শোকর‍্যালি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ‘তে আবরার হত্যাকারীদের বিচার দাবি করে শোকর‍্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃহস্পতিবার দুপুর ৩.০০ টায় তাঁরা বিশ্ববিদ্যালয়ে এ শোকর‍্যালির আয়োজন করে।

শোকর‍্যালিতে অংশগ্রহণকারী রসায়ন বিভাগের সেলিম রেজা বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ এই কর্মসূচি পালন করি, আবরারের হত্যাকান্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং দ্রুত এই ঘটনার বিচার চাই। প্রধানমন্ত্রী কাছে আমাদের অনুরোধ তিনি যেনো দ্রুত সকল হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করেন”

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি ২০১১ সালে যাত্রা শুরু করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের কোনো কমিটি দেয়া হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর