দ্বিতীয় কোয়ালিফায়ারে ভোরে মাঠে নামছে সাকিবের বার্বাডোজ
দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। ম্যাচটি শুর হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। সিপিএলের শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারেনি বার্বাডোজ।
অনেকটা বাধ্য হয়েই নেপালী লেগ স্পিনার সন্দীপ লামিচানের বদলী হিসবে তারা চুক্তি করেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের ছোঁয়ায় এরপর থেকেই বদলে যায় দলটি। তার অলরাউন্ড পারফরম্যান্সে সহজেই দুই জয় তুলে জায়গা করে নেয় প্লে অফে।
কিন্তু প্রথম কোয়ালিফায়ারে গায়ানার বিপক্ষে সাকিবের ম্লান পারফরম্যান্সের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্বাডোজ। তবে, এবার ফাইনালে উঠার আরো একটা সুযোগ পেয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ত্রিনবাগোর বিপক্ষে নামবে দল। পোলার্ড, ব্রাভো, নিশাম, নারিনদের নিয়ে বার্বাডোজকে হারাতে প্রস্তুত নাইটরা। অন্যদিকে হোল্ডারের নেতৃত্বে সাকিব-ডুমিনিরাও মরিয়া ফাইনাল খেলতে।
বার্তাবাজার/কেএ