মাদক নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকের প্রস্তাব ভারতের

মাদক নিয়ন্ত্রণে মিয়ানমারের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকের প্রস্তাব করেছে ভারত। বিষয়টি সানন্দে গ্রহণ করে মিয়ানমারকে রাজি করাতে ভারতকে বলা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ভারত ও বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নোডাল এজেন্সির মহাপরিচালক পর্যায়ে ৬ষ্ঠ দ্বিপক্ষীয় সভা হয়।

এতে ভারতের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর মহাপরিচালক মি. রাকেশ আস্তানা এবং বাংলাদেশের ২১ সদস্যের দলের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

সভা শেষে জামাল উদ্দীন আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রণে দশটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর