বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. রাজিউর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। আজ বিকেলে এক অফিস আদেশের মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছিলেন বশেমুরবিপ্রবির সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যে স্বল্পসংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন জানায় এবং সচেতন শিক্ষক সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ১৮ দফা দাবি জানায় তাদের মধ্যে ড. রাজিউর রহমান অন্যতম৷

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর