বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে শোকর্যালি বের করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইবি ছাত্রলীগের দলীয় টেন্ট হতে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক ঘুরে পদযাত্রাটি আবার দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের একাংশের নেতৃত্ব দান কারী ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাত, তৌকির মাহফুজ মাসুদ প্রমুখসহ শতাধিক নেতাকর্মী।
জানা যায় বক্তারা এসময় আবরার হত্যায় জড়িতদের বিচারের ব্যাপারে কোনো কথা না বললেও। গুজব রোধে নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
বার্তাবাজার/এম.কে