ধামরাইয়ে মৃদুলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

ধামরাই উপজেলা ছাত্রলীগের সদ্যপ্রয়াত আহবায়ক মৃদুল মাহমুদ সাদ্দামের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাদ জোহর নামাজ শেষে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এই দোয়া ও মিলাদ মাহফিলে সদ্যপ্রয়াত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মৃদুল মাহমুদ সাদ্দামের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, হৃদয়, সুমন চৌধুরী, সুজন আহমেদ, নাঈম হোসেন প্রমুখ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) বলেন, আমার দীর্ঘ দিনের সহযোদ্ধা মৃদুল মাহমুদ সাদ্দাম এভাবে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাবে ভাবতেও পারিনি, তার এই শূন্যতা পূরণ হবার নয়। পরম করুণাময়ের কাছে এটাই চাওয়া তাকে যেনো বেহেস্তবাসীদের অন্তর্ভুক্ত করে।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। প্রসঙ্গত, গত শুক্রবার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মৃদুল মাহমুদ সাদ্দাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর