ঢাকার সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ২৮ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ জয়নব আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাঃ নুসরাত জাহান সাথী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা মিঠু, ডাঃ বেনজির আহমেদ, প্রধান সহকারী মোঃ শাহজাহান প্রমুখ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন এবং আত্মহত্যার প্রবণতা সমূহ উল্লেখ করে তা প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করেন।
বার্তাবাজার/এম.কে