রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার, ফতেহপুর ও চন্ডিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রতিষ্ঠান ও খামারীকে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত ১৬ হাজার টাকা জরিমানাসহ নোংরা পরিবেশ সৃষ্টির অভিযোগে কয়েকজনকে মৌখিক সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার পানপাড়া বাজারে জাফর ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান কোন প্রকার অনুমোদন ছাড়াই বিদেশে এয়ার টিকেটিংসহ ট্রাভেল এজেন্সী ব্যবসা চালিয়ে আসছে।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উক্ত প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া একই বাজারের মুরগী বিক্রেতাকে ৩ হাজার, পাশ্ববর্তি ফতেহপুর গ্রামে গরুর খামার দিয়ে গরুর বর্জ্য দিয়ে রাস্তাঘাট নোংরাসহ দূর্গন্ধ ছড়ানোর দায়ে এক খামারীকে মৌখিক সতর্ক করাসহ একই ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামের একজন গরু খামারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগীতা করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া ও রামগঞ্জ থানার এস আই আবদুস সাত্তার। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করে কোন প্রকার অবৈধ স্থাপনা বা অবৈধ ব্যবসা করা যাবে না।
বার্তাবাজার/এম.কে