ডিমলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নীফামারীর ডিমলায় আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির উপজেলা কার্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে এবং সহ-সদস্য সচিব গোলাম রাব্বানী প্রধানের স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপি’র আহবায়ক আলমগীর সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল হক, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম কালু, কাজী আখতারুজ্জামান জুয়েল, মাসুম পারভেজসহ উপজেলার ১০ ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মনোয়ার হোসেনকে সভাপতি ও বদিরুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক ঘোষনা দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর