বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়া থানা ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এই বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
এতে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।
মিছিল পরবর্তী সমাবেশে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি বলেন, একের পর এক দেশ বিরোধী চুক্তির করার উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে।
অবিলম্বে আবরারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সব দেশবিরোধী চুক্তি বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর তমিজ, সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সরকার, সহ-সভাপতি মাসুদ রানা ভূঁইয়া প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি