গাজীপুরের মাওনা এলাকা থেকে আবরার হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি হোসেন মোহাম্মদ তোহা (২০) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। আবরার হত্যা মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।
এরআগে আবরার ফাহাদ হত্যার ঘটনায় মিজানুর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বুয়েটের শেরেবাংলা হল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, মিজানুর রহমান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র।
বার্তাবাজার/এম.কে