সিরাজদিখানে প্রি-পেইড মিটার লাগাতে এলাকাবাসীর বাধা

সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের চান্দের চর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জোড়পূর্বক প্রি-পেইড মিটার লাগাতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের বাধা দেন স্থানীয় এলাকার লোকজন।পল্লী বিদ্যুতের কর্মকর্তা পুলিশের ভয় ও মামলার ভয় দেখিয়ে বিভিন্ন বাড়িতে মিটার লাগানোর চেষ্টাও করে।

এ নিয়ে এলাকাবাসীর সাথে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের কথা কাটাকাটি হয়।পরে ঘটনাস্থলে আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতে শাখার এজিএম মোঃ আব্দুল কাদের জিলানী এসে আরও উত্তেজিত হয়ে বলেন,যদি প্রি-পেইড মিটার লাগাতে না দেওয়া হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই এলাকা থেকে আজীবনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।

এলাকাবাসী বলেন,আমরা প্রি-পেইড মিটার লাগানোর বিরোধিতা করিনি আমরা বলেছি এই চান্দের চর এলাকায় প্রি-পেইড মিটার লাগানোর আগে বেগম বাজার,হাজী বাজার সহ প্রথমে অন্যান্য এলাকায় লাগিয়ে আসুক যেহেতু আমাদের এলাকাটা সিরাজদিখান উপজেলার অধীনে,আর বিদ্যুৎ শাখা পড়ছে কেরানীগঞ্জে কিন্ত তারা ঐ এলাকায় না লাগিয়ে প্রথমই কেন আমাদের এখানে লাগাতে এলো।

বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বককর সিদ্দিক বলেন,প্রি-পেইড মিটার লাগানো সরকারের নির্দেশ যারা সেই নির্দেশ অমান্য করে তারা দেশের শত্রু।পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা যেখানে খুশি সেখানেই মিটার লাগাবে এলাকাবাসীর নির্দেশনা মেনেতো পল্লী বিদ্যুৎ অফিস কাজ করবেনা।

আব্দুল্লাহপুর কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতে শাখার এজিএম মোঃ আব্দুল কাদের জিলানী বলেন,আজ মিটার লাগতে পারিনি তবে স্থানীয় চেয়ারম্যান সাহেব আমাকে আশ্বাস দিয়েছে আগামীকাল ওনি ওনার এলাকার জনগণের সাথে বসে বলে দিলেই মিটার লাগানো চালু হয়ে যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর