২৪০ পিস ইয়াবাসহ মো. আবু হানিফ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

সিরাজগঞ্জে ২৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিপিএসসি সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রুহুল আমিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৬২ মজিব সড়কের জনৈক মো. সোহেল রানা এর জান্নাহ কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের মো. মোকাদ্দেস আলীর পুত্র মো. আবু হানিফ (২৩) কে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এছাড়া ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৮’শ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি