সারাদেশের ন্যায় “সবার আগে দৃষ্টি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জন অফিস ও শেরপুর ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শেরপুর জেল শহরের মাধবপুর ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিতে ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এমওসিএস ডাঃ মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, এডভোকেট শক্তিপদ পাল, দেবদাস মিলন, মিরজু আহম্মেদ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের অংশ গ্রহণে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডায়াবেটিক সমিতির হাসপাতালে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক সমিতির হাসপাতাল সম্মেলন কক্ষে ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন প্রতিনিধি এমওসিএম ডাঃ মোবারক হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, দেবদাস মিলন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে ৭ জন দৃষ্টি প্রতিবন্ধীদের পরিচয় ও তাদের শিক্ষা জীবন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সম্পর্কে এবং জীবন কাহিনী তুলে ধরে এসময় বক্তব্য রাখেন, দৃষ্টি প্রতিবন্ধী মোঃ ফজলুল হক, সজীব, প্লাবন, পলাশ, হাবিব প্রমুখ।
আলোচনা শেষে গত ৭ অক্টোবর অনুষ্ঠিত শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ শিশু কিশোদের হাতে এসব পুরষ্কার তুলে দেন।
বার্তাবাজার/কে.জে.পি