পাকুন্দিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া থেকে সোনিয়া আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারের পশ্চিমে শামছউদ্দিনের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পাকুন্দিয়া থানা পুলিশ।

সে পোড়াবাড়িয়া গ্রামের নির্মান শ্রমিক ফরহাদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে প্রেম করে বিয়ে করেন ফরহাদ – সোনিয়া। বুধবার রাত ১০টার দিকে স্বামীকে বাজারে রুটি – মলাই আনার জন্য পাঠিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধরণার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোনিয়া। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় থানা পুলিশ। পারিবারিক কলহ থেকে সোনিয়া আক্তার আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর