কুমিল্লায় দেবরের কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় আপন ভাবীকে প্রকাশ্যে তরল দাহ্য পদার্থ ঢেলে হত্যার অভিযোগ ওঠেছে। সোমবার সকালে জেলার তিতাস উপজেলার দুঃখিয়ার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দেবর ফয়সাল রাতে কু-প্রস্তাব দিলে তাতে সাড়া না দেয়ায় সকালে ঘুম থেকে ওঠার পর প্রবাসীর স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
তবে শাশুড়ির দাবি দেবরের সাথে ভাবীর বাকবিতণ্ডার জেরে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে প্রবাসীর স্ত্রী।
ফারজানা বর্তমানে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা ভর্তি আছে।এ ঘটনায় দেবর ফয়সালকে প্রধান আসামী করে মোট ৪ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস