যুবলীগ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মসূচি

মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে অবৈধ ক্যাসিনো ও জুয়ার ব্যবসা চালানোর প্রতিবাদে এবং যুবলীগ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি ডেকেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র দখল করে অবৈধভাবে জুয়া এবং ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে ক্যাসিনো এবং জুয়া পরিচালনাকারী বিতর্কিত যুবলীগ নেতাদের মদদ দেয়া এবং সংগঠনে প্রশ্রয়দানের অপরাধে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাবির টিএসসির রাজু ভাস্কর্যে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর