আবারো বেড়েছে পেঁয়াজের দাম

গত এক সপ্তাহের ব্যবধানে আবারো কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। বন্দরনগরী চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকায়। যা ২ দিন আগে বিক্রি করা হয় ৫৫ থেকে ৬০ টাকায়।

আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। যা কয়েকদিন আগে কেজি প্রতি দাম ছিলো ৫০ থেকে ৫৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় মিয়ানমারের পেঁয়াজ কিনতে চট্টগ্রামমুখী হচ্ছেন দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা। চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর