পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) থানা, তদন্তকেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি সমূহ পরিদর্শন করে সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তা নিয়োজিত ও করনীয় সম্পর্কিত নির্দেশনামূলক বোর্ড স্থাপন করেছেন। বুধবার সন্ধ্যায় সদর থানায় বোর্ড স্থাপন করা হয়।
জানাগেছে, জননিরাপত্তা ও জনশৃংখলা রক্ষার পাশাপাশি নাগরিকদের কাংখিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তা নিয়োজিত করন বোর্ডে লেখা হয়েছে, থানা, তদন্তকেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি সমূহে সেবা প্রত্যাশী জনসাধারন তাদের কাংখিত সেবা থেকে বঞ্চিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পটুয়াখালীকে ০১৭১৩৩৭৪৩১৩ মোবাইল নম্বরে ফোন দিয়ে অবহিত করার কথা বলা হয়েছে।
বোর্ডে আরো রয়েছে, সেবা প্রত্যাশী ব্যক্তি থানায় মামলা রুজু ও জিডি করতে কিংবা যে কোন সেবার বিনিময়ে আর্থিক লেনদেন বা হয়রানির শিকার হলে উক্ত কর্মকর্তার মোবাইল নম্বরে জানানো।
সেবা প্রত্যাশী ব্যক্তি কোন ধরনের অবহেলা, দুর্বব্যবহার, সেবা প্রদানে অস্বীকৃতি, তুচ্ছ তাচ্ছিল্য ও গড়িমসির শিকার হলে এবং হয়রানির, ভয়-ভীতির শিকার হলে উক্ত নম্বরে জানোনোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম), পটুয়াখালী সদর থানায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তা নিয়োজিত করন বোর্ড স্থাপন করে থানার ডিউটি অফিসারের চেয়ারে বসে থানার ওসি, এসআই, এএসআই ও পুলিশ সদস্যদের বোর্ড স্থাপনের লক্ষ্য, উদ্দেশ্য এবং করনীয় সম্পর্কে ধারনা দেন। এসময় আগত সেবাগৃহীতাদের এ সম্পর্কে অবহিত করেন।
এ সময় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপারেশন) মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসিম উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বিল্লাল হোসেন, সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ ফাঁড়ির পরির্দশক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এম.কে