মির্জাপুরে জাতীয় মহাসড়ক ফুটপাতসহ প্রশস্থকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে মির্জাপুর শহর অংশ (এন-৪০৩) জাতীয় মহাসড়ক ফুটপাত প্রশস্থ্য করন নির্মান কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার মির্জাপুর বাজারের পুরাতন বাসষ্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।

টাঙ্গাইল জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।
আরও বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মইনুল হক, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকতার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।

সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান ফারহান, সহকারী প্রকৌশলী মো. এনামুল কবির, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আছুর উদ্দিন, সাধারন সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী মো.আবুল হোসেন, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. মোতালেব মিয়া, বাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন ও খাদেমুল মওলা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সুত্রে জানাযায় যে, মহাসড়কের মির্জাপুর অংশ ৪ কিলোমিটার দুই পার্শ্বে ৩ ফুট করে এবং ফুটপাত ৭২১ মিটার করে ১৪৪২ মিটার প্রশস্থ করা হবে। যার (মির্জাপুর শহর অংশ এন-৪০৩) জাতীয় মহাসড়ক ফুটপাতসহ প্রশস্তকরণের চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ১৫ লক্ষ টাকা এবং দেওলী ব্রিজ এপ্রোচে ইন্টার সেকশনের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ টাকা। মহাসড়ক প্রশস্থকরণ ও ব্রিজ এপ্রোচে ইন্টার সেকশন তৈরিতে সর্বমোট ১০ কোটি ১১ লক্ষ টাকা ব্যয় হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর