বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত উপাচার্য।

ড. শাহজাহান বলেন, “আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করি। অসাধারণ এবং বিশ্ববরেণ্য একজন নেতা তিনি। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।”

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর