নিষেধাজ্ঞা আমান্য, ইলিশ শিকারের দায়ে ১৪ জেলের কারাদন্ড

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ শিকার নিষেধাজ্ঞা অমান্য করা অভিযোগে কমলনগর ও রামগতিতে ১৯ জেলেকে আটক করা হয়েছে। সকাল থেকে বিকেলে পর্যন্ত জেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এসময় দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। আটকৃত ১৪ জেলেকে এক মাস করে কারাদন্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন।

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকা পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনায় বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এসময় সব রকমের ইলিশ সংরক্ষন, আহরন, পরিবহন, বাজারজাত করন নিষিদ্ধ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর