যশোর”এর আয়োজনে সাত দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব

যশোরে নাট্য সংগঠন “বিবর্তন যশোর”এর আয়োজনে আগামী শনিবার(১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সপ্তাহ ব্যাপী ৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব। ”বিবর্তন যশোর”এর তিন দশক পূর্তি উপলক্ষ্যে এই নাট্যোৎসবের আয়োজন করা হবে।এবার এ উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে “দ্রোহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা”।বুধবার(৯ই অক্টোবর)দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাট্যোৎসবের মহা আয়োজন সম্পর্কে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি সানোয়ার আলম খান দুলু মুল বক্তব্য উপস্থাপন করেন।এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি,উৎসবের আহ্বায়ক মানস বিশ্বাস,সহ- সভাপতি নওরোজ আলম খান চপল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের ৮টি নাটক মঞ্চস্থ হবে।

ভারতের ‘অঙ্গন’ বেলঘরিয়া,’যুগেরযাত্রী’ চন্দননগর ও কোলকাতার ‘প্রাচ্য কলকাতা’ এই চারটি নাট্যদল এই উৎসবে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।এ ছাড়াও ঢাকার ‘লোক নাট্যদল’,’প্রাঙ্গণেমোর’,দর্শনার ‘অর্নিবান থিয়েটার’ ও আয়োজক ‘বিবর্তন যশোর’এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে।নাট্যোৎসবে অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভারতের বিপ্লব বন্দ্যোপাধ্যায়, চৈতী ঘোষাল,দেবশংকর হালদার, অঞ্জনা বসুসহ আরো অনেকে।

এ ছাড়া বাংলাদেশের লিয়াকত আলী লাকী,নুনা আফরোজ,অনন্ত হীরা,রামিজ রাজুর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক মঞ্চস্থ হবে যশোর শিল্পকলা একাডেমির মঞ্চে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর