শেরপুরে এক বাড়ির ৬ গরু চুরি, নিঃস্ব এক পরিবার

বগুড়ার শেরপুরের বিরগ্রাম গ্রামে সংঘবদ্ধ চোরেরা ৮ অক্টোবর মঙ্গলবার রাতে ছাবেদ আলীর বাড়ি থেকে ৬ টি গরু চুরি করে নিয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পরেছে ওই পরিবার। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরগ্রাম গ্রামের ইমান আলীর ছেলে ছাবেদ আলী দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় গরুর পরিচর্যা শেষে ইট দিয়ে তৈরী গোয়াল ঘরে রেখে ঘুমাতে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরেরা রাতের যেকোন সময়ে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে দরজা খুলে ৪ টি গাভি ও ২ টি বাছুর চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক ছাবেদ আলী ৯ অক্টোবর বুধবার ভোরে গরু পরিচর্যার জন্য গোয়াল ঘরে গেলে দেখে ৭ টি গরুর মধ্যে ৬টি গরু নেই। গোয়াল ঘরে গরু না দেখে ছাবেদ আলী এখন পাগল প্রায়। এমন চুরির ঘটনায় এলকাবাসির মধ্যে আতংক ঢুকে পরেছে। এ ঘটনায় ছাবেদ আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর গরু চুরির অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, গরু উদ্ধারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর