বার্তা বাজারে সংবাদ প্রকাশ, ক্যান্সারে আক্রান্ত সেই আবিদের পাশে আলমগির কবির

জনপ্রিয় নিউজ পোর্টাল বার্তা বাজারে “বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র আবিদ”- এই শিরোনামে সংবাদ প্রকাশের পর ক্যান্সারে আক্রান্ত সেই মেধাবী শিক্ষার্থী আবিদ শেখের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলমগির হোসেন।

বুধবার সকালে আবিদ শেখের মায়ের নিকট সহায়তার এ নগদ অর্থ পৌঁছে দেন আলমগির কবির এবং আবিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সহায়তার অর্থ হাতে পেয়ে আবিদের মাতা আলমগির কবিরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,আসলেই মানুষের একটু ভালোবাসা,একটু সহযোগিতা বাঁচিয়ে তুলতে পারে আমার আবিদের জীবন।

আগের নিউজের স্ক্রিনশট – বার্তাবাজার

স্বপ্রণোদিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আলমগির কবির বলেন, “সংবাদটি আমি বার্তা বাজার নিউজ পোর্টাল থেকে জানতে পারি।আসলে একজন অসহায় মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষেরই দায়িত্ব।

আমি আমার সেই দায়িত্ববোধ থেকেই সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করে থাকি এবং সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে তাঁরা যেন অন্তত তাদের একজন প্রতিবেশীর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।তাহলে আমাদের সমাজ থেকে অসহায়ত্ব দূর হবে।”

উল্লেখ্য, আবিদ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র ও উপজেলার বারইপাড়া গ্রামের তৈয়বুর রহমান তারা মিয়ার পুত্র।গত ৩০ সেপ্টেম্বর আবিদ শেখের ব্লাড ক্যান্সার ধরা পরে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর