২টার মধ্যে বুয়েট ভিসিকে ক্যাম্পাসে আসার আল্টিমেটাম শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পর ৩০ ঘণ্টা পার হলেও বুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম ক্যাম্পাসে আসেননি।

পরবর্তীতে ৩৮ ঘণ্টা পরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন তিনি। এ কারণে তাঁকে বুধবার দুপুর ২টার মধে ক্যাম্পাসে হাজির হয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে বুয়েটের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে এ আল্টিমেটাম দেয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, ভিসি কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হবার পরও ঘটনাস্থলে উপস্থিত হননি এবং পরবর্তীতে ৩৮ ঘণ্টা পরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন?

শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ৩৮ ঘণ্টা পর ভিসি ক্যাম্পাসে হাজির হলেও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন। এসব বিষয়ে আজ আবার ক্যাম্পাসে এসে দুপুর ২টার মধ্যে এসব বিষয়ে জবাবদিহি করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত রবিবার মধ্যরাতে শেরেবাংলা হলের দ্বিতীয় তলায় নির্যাতনে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর