নরসিংদীতে অনুমোদনহীন পন্য তৈরির অভিযোগে কারখানা সিলগালা

নরসিংদীতে অনুমোদনহীন পণ্য ভোজ্য তৈল ও জর্দা তৈরীর অভিযোগে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে কারখানাকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

জেলা প্রশাসন সূত্র ও স্থানীয়রা জানান, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাবের হুগলিয়া গ্রামের একটি বাড়িতে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে সরিষার তৈল, ঘি, জর্দাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন। এসময় কারখানাটি থেকে অনুমোদনহীন বিভিন্ন পণ্যের আলামত সংগ্রহ করা হয়।

পরে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে কারখানাটি সীলগালা করে দেয়া হয়। একই সঙ্গে এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয় কারখানা কর্তৃপক্ষকে।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের পরিদর্শক মো: হান্নান উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর