ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য শিশুদের যোগ্য করে তুলুন: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য শিশুদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে শিশু একাডেমীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকের যারা শিশু, তারাই হবে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। সেভাবেই আজকের শিশুদের পরিচর্যা করার আহ্বান জানান তিনি। সুষ্ঠুভাবে তাদের মানসিক ও শারীরিক বিকাশ হয়, সরকার সে চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থেকে বিরত রাখতে সকল ধরনের কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর