আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৬টায় বিশ্বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা। মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদ মিনার থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে।

সংক্ষিপ্ত সমাবেশে আবরার হত্যার প্রতিবাদ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রথম শহীদ। নূর হোসেনের আত্নত্যাগের মধ্য দিয়ে যেমন এদেশ থেকে স্বৈরচারী সরকারের পতন হয়েছিল তেমনি আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্যে দিয়ে এদেশ থেকে ভারতীয় আগ্রাসন দূর হবে। আবরারসহ পূর্ব থেকে যত হত্যাকান্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে বক্তারা আগামীকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঠাঁল তলায় মানবন্ধনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর আবরার ফাহাদকে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০০১ নং থেকে ২০১১নং কক্ষে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখে ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর