সাভার ও ধামরাইয়ের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এই দুই উপজেলার তিন থানার পূজামন্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

সাভারের পূজামন্ডপ পরিদর্শণকালে তার সাথে ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাহমিদুল হাসান (সাভার সার্কেল), সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি প্রমুখ সহ পূজা কমিটির সভাপতি সহ অন্যরা। আশুলিয়ায় ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তা সহ স্থানীয় পূজা কমিটির সভাপতি সহ অন্যরা।

এদিকে, ধামরাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণকালে ঢাকা জেলার পুলিশ সুপার এর সাথে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ধামরাই থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ সহ স্থানীয় পূজা কমিটির সভাপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা জেলার সাভার, আশুলিয়া এবং ধামরাই থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময়সহ ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মন্ডপের সভাপতিদের উপহার সামগ্রী প্রদান করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর