আন্দোলনকারী শিক্ষার্থীদের হাত থেকে প্রায় টানা পাঁচ ঘণ্টা পর মুক্ত হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ভিসির কার্যালয়ের তালা খুলে দেন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে ভিসির কার্যালয়ের প্রবেশ এবং বহির্গমনের গেটে তালা ঝুলিয়ে ড. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানদের অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তাদের দেয়া আল্টিমেটাম পার হয়ে যাওয়ায় ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
বার্তাবাজার/ডব্লিওএস