প্রতিমা বিসর্জনের সময় ট্রলার থেকে পড়ে মুসলিম যুবকের মৃত্যু

প্রতিমা বিসর্জনের সময় ভৈরব নদে ট্রলার থেকে পড়ে মো. হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খুলনার ফতুল্লা উপজেলায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিকিরহাট এলাকায় নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মো. জনির ছেলে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক দুলাল মিয়া জানান, হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যায়। বিকেলে দু’টি ট্রলারের ধাক্কায় তিনজন নদীতে পড়ে যায়। দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ ছিল।

খবর পেয়ে নগরের নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদে তল্লাশি শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের খুলনার সহকারী পরিচালক দুলাল।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর