সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে সিরাজগঞ্জ রানীগ্রাম পয়েন্টে (যমুনা নদী) এসো মাছ ধরি ২০১৯ প্রতিযোগিতা মূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচীর শুরুতে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন গ্রুপের সভাপতি জনাব এম.এম কামরুল হাসান (পি আর এস)।
এ সময় গ্রুপের রোভার দলের আর.এস.এল জনাব মো. আসলাম হোসেন, স্কাউট দলের ইউনিট লিডার জনাব মো. ইমন আলী উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীতে স্কাউট গ্রুপের সকল স্কাউট ও রোভার স্কাউট সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
বার্তাবাজার/এম.কে