দেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানি নয়, বিদেশ থেকে গ্যাস আমদানি করে তা প্রক্রিয়াজাতের পর ভারতে রপ্তানি করা হবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে বাংলাদেশ ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা গ্যাস প্রক্রিয়াজাতকরণ শেষে তা ভারতে রপ্তানি হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তে বাংলাদেশেরই লাভ হবে। এ সময় তিনি বেশ কয়েকটি দেশের উদাহরণ টানেন।
ভারতের সঙ্গে পানিবিনিময় নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনী নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় চুক্তি হয়। তারই অংশ হিসেবে আরও নানা চুক্তি হয়েছে।
বার্তাবাজার/কেএ