নরসিংদীতে আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নরসিংদীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় নরসিংদী সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

সচেতন ও মানবিক, নরসিংদীবাসী নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দেড়শতাধিক ব্যক্তি অংশ নেয়।

এসময় উপস্থিত লোকজন বুয়েট এর মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর