ময়মনসিংহে ট্রাকচাপায় ৫ বছরের শিশু নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় ইসরাত নামে ৫ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে সদরের মাসকান্দা বাইপাস ময়নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত স্থানীয় সাব্বির আহমেদের কন্যা।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করেন ব্যাস্ততম সড়কের ময়নার মোড় এলাকায় কোন স্পিড ব্যাকার না থাকায় হরহামেশাই ঘটে এমন হতাহতের ঘটনা। ওই স্থানে দ্রুত স্পিড ব্যাকার নির্মাণের দাবি জানান তারা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর