নরসিংদীতে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও বন্দুক উদ্ধার

নরসিংদীর বেলাব উপজেলায় দুইশত পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় ১ নালা বন্দুকসহ একাধিক মাদক মামলার আসামী মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোশারফ সররাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। সোমবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সররাবাদ গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোশরাফকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে রাতেই সররাবাদ উত্তরপাড়ায় মুক্তিযুদ্ধের সময়কার গণকবরের পাশের একটি ডোবা থেকে ১টি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর