বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া, দক্ষিণ সাহাপাড়া, কর্মকারপাড়া এলাকায় বিভিন্ন পুজামন্ডপে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম।
৮ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের নের্তত্বে ভিজিল্যান্স টিমের অন্যান্য সদস্যগণ হলেন ভেটেরিনারি সার্জন মোঃ রায়হান, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, পি আই ও মমিনুর রহমান।
এ সময় তারা পুন্যার্থীদের সাথে দুর্গাপুজার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোজ খবর নেন। তারা উপস্থিত ভক্তবৃন্দ এবং পুজা কমিটির সদস্যদেরকে নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে পুজা উৎযাপনের আহবান জানান।
দুর্গাপুজায় কেউ যাতে মাদক, জুয়া, ইভটিজিং ও অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। উপস্থিত ভক্তবৃন্দ এবং পুজা কমিটির সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে বলেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নির্দুধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ সমপন্ন করার অনুরোধ করেন এবং যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করার পরামর্শ দেন।
বার্তাবাজার/এম.কে