ফাহাদ হত্যার বিচার দাবিতে চবি’র ছাত্র সাইফুল্লাহর একক প্রতিবাদ

বুয়েট ছাত্র ফাহাদ হত্যার বিচারের দাবিতে এবার একাই প্রতিবাদ জানাতে অবস্থান কর্মসূচী পালন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ সাইফুল্লাহ।

নিজ হাতে লেখা ‘আমি কোনো দল করি না, আমি রাষ্ট্রদ্রোহি নই, যে কোনো বিষয়ে আসুন, বসুন, কথা বলুন কিন্তু রাগারাগি মারামারি বন্ধ করুন, আমার ভাই আবরার হত্যার বিচার চাই’ শিরোনামে কয়েকটি প্লেকার্ড নিয়ে শহীদ মিনার চত্বরে অবস্থান করে ফাহাদ হত্যার বিচার চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১টা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে একাই এমন অভিনব প্রক্রিয়ায় ফাহাদ হত্যার বিচারের দাবি জানানোর সাহসিকতা দেখিয়েছেন খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, ব্যক্তিগতভাবেই আমি মনে করি এই হত্যাকান্ডের বিচার একান্ত প্রয়োজন। এই ধরণের বিভীষিকাময় হত্যাকান্ডের বিচার যদি না হয়। তাহলে আগামীতে আমি আবরারের মত খুন হতে পারি। তাই আর কারো অপেক্ষায় বসে না থেকে নিজেই প্লেকার্ড নিয়ে আবরার হত্যার বিচার চেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম বলেন, খালেদ সাইফুল্লাহ নিজেই প্লেকার্ড নিয়ে আবরার হত্যার বিচার দাবিতে শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলেন। পরে আমরা যখন তাকে গিয়ে বুঝালাম যে, ফাহাদ হত্যাকান্ডে জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে এবং দোষীদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সে কিছুক্ষণ অবস্থান করার সেখান থেকে চলে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর