বেদে ও হিজড়াদের জন্য গুচ্ছগ্রামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকার সাভারে বেদে ও হিজড়া সম্প্রদায়ের জন্য গুচ্ছগ্রামের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে বংশী নদীর উপর কাইজারকুন্ড এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের আওতায় বেদে ও হিজড়া সম্প্রদায়ের মান উন্নয়নের জন্য মোট ৫০টি গৃহনির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান।

এসময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না, গ্রাম হবে শহর জানিয়ে তিনি আরও বলেন নতুন করে আবারও ১১ হাজার ৬’শ চারটি ঘর নির্মাণ করা হচ্ছে দেশের কোন মানুষ নৌকায় থাকবে না যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।

ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ সরদার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গনি, সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁন প্রমুখ সহ আরো অনেকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর