বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র ফাহাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ(চট্টগ্রাম)’।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, ফাহাদ হত্যা কান্ড সমাজের জন্য অতি ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনা। ফাহাদ হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় দিন দিন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের মারধর, অপমান, ধর্ষন, খুন ও হত্যাকান্ডে যেভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তা সময় মত ঠেকানো না গেলে আগামী ছাত্র সমাজকে মানুষ সন্ত্রাসী বলে আখ্যা দিবে, শিক্ষা লাভে কেহ স্কুল কলেজ যাবেনা।
উল্লেখ্য, গত রোববার (০৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দোতলার সিঁড়িতে ফাহাদের মরদেহ পাওয়া যায়।
ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ছিলেন। প্রশাসন সহ সকলের ধারণা যে, ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি