পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালিরচর গ্রামের মো: খালেক খানের মেয়ে লিয়া মণি( ১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় নিজ বাসার ঘরের আড়ার সাথে গলায় ওরনা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখে তার পরিবারের লোকজন তাকে সেখান থেকে নামিয়ে ১২ টার সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আখতার মোর্শেদ জানান, আপাতত আমরা লিয়া মনির মৃত্যুটাকে আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। মৃত দেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছি। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ব্যাপারটি পরিস্কার হবে। উক্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি