ছেলে হত্যার বিচারের দাবিতে মায়ের মানববন্ধন

ছেলে মেহেদী হাসান রাব্বির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন করেছে মা রুপিয়া বেগম। মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মানববন্ধনে রুপিয়া বেগম বলেন, গত ২৩ জুলাই অনুমানিক সন্ধ্যা ৬টায় একই গ্রামের আতিকুর রহমান সোহাগ, মুক্তার আলি, তাজিম হোসাইন, অপু মিয়া, লিয়াকত আলী, আমির আলীসহ তার আত্মীয়-স্বজনরা আমার ছেলে মেহেদি হাসান রাব্বিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, তাদের নামে সুনামগঞ্জে মামলা হলে হাইকোর্ট থেকে তিন সপ্তাহের অগ্রিম জামিন নিয়ে আসার পর প্রতিনিয়ত আমাকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি যারা সাক্ষী দিতে চেয়েছেন তাদেরকেও খুন করার হুমকি দিচ্ছে।

এ সময় তিনি অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। মানববন্ধনে রুপিয়া বেগমসহ তার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর